আজ
|| ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ৫ই রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশের তারিখঃ ২২ ফেব্রুয়ারি, ২০২৬
একুশে ফেব্রুয়ারী উপলক্ষ্যে ভাষা শহীদদের প্রতি বিশিষ্ট সমাজসেবক আ: সামাদের বিনম্র শ্রদ্ধা
আজ ২১ ফেব্রুয়ারী শনিবার অমর একুশে ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রক্তস্নানের মধ্য দিয়ে ভাষার মর্যাদা প্রতিষ্ঠার দিন। সব বাধা অতিক্রম করে বাংলাকে পাথেয় করে এগিয়ে যাওয়ার শপথের দিন। বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার জন্য এদিন সালাম, বরকত, রফিকসহ অনেকে আত্মাহুতি দিয়েছিলেন। এজন্যই দিনটি একই সঙ্গে গৌরবের ও শোকের। জাতি আজকের এই দিনে শ্রদ্ধাভরে সেইসব শহীদদের স্মরণ করবে। দিবসটি শুধু বাঙালির নয়, পৃথিবীর সব ভাষাভাষী মানুষের। পৃথিবীর কয়েক হাজার ভাষাভাষী মানুষও দিনটি শ্রদ্ধাভরে পালন করছেন। দিবসটি উপলক্ষে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন নাসিক ৬নং ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবক আ: সামাদ মাহমুদ। গতকাল শনিবার এক বিবৃতিতে বিশিষ্ট সমাজসেবক সামাদ মাহমুদ বলেন, মহান একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র গঠনে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তরায়নে আমাদের সকলের কাজ করতে হবে। আর এজন্য তিনি ঐক্যবদ্ধভাবে কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। পরিশেষে তিনি ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনা করেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.