
সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রমজানে অতিরিক্ত মূল্যে পন্য বিক্রির অভিযোগে ১৪ ক্ষুদ্র ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মোগরাপাড়া চৌরাস্তা এলাকার কাঁচা বাজারে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়। সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় সোনারগাঁ থানার ওসি মো.মহিববুল্লাহ উপস্থিত ছিলেন।ভ্রাম্যমান আদালত তিন লেবু ব্যবসায়ীকে ৯ হাজার টাকা, তিন সবজি ব্যবসায়ীকে ৯ হাজার টাকা, তিন মাংস ব্যবসায়ীকে ৯ হাজার টাকা এক মাছ ব্যবসায়ীকে ১ হাজার টাকা তিন ফল ব্যবসায়ীকে ৫ হাজার টাকা ও এক তরমুজ ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করেন।সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত জানান,রমজানে প্রতিদিনই অতিরিক্ত মূল্য পন্য বিক্রির ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে। কেউ অতিরিক্ত মূল্য পন্য দ্রব্য বিক্রি করলে ছাড় দেওয়া হবে না। জরিমানার পাশাপাশি জেল দেওয়া হবে।

