
নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল এগারটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় আগামী ২০ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে জেলা প্রশাসকের পক্ষ হতে চাষাড়ার কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন। ২১ফেব্রুয়ারি বাদ আসর সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় সকল মসজিদে দোয়া ও মোনাজাত পরিচালনা। স্কুল কলেজ ও সরকারি অফিস আদালতে অর্ধনমিত পতাকা উওোলন।
এছাড়াও জেলা প্রশাসকের পক্ষ থেকে র্যালি, পুরস্কার বিতরণী, আলোচনা সভা ও ভ্রাম্যমান চিত্ত প্রদর্শনী অনুষ্ঠিত হবে ।
এ সময় জেলা প্রশাসক মোঃ রায়হান কবির ২১ফেব্রুয়ারি ২০২৬ উদযাপনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে রাজনীতিক মতোবিরোধ ভুলে দেশের স্বার্থে সকলকে একসাথে কাজ করার আহবান জানান।
সভায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির এর সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলমগীর হোসেন, সিভিল সার্জন আ ফ ম মশিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তারেক আল মেহেদী, সহকারি পরিচালক (র্যাব) মো মহিদুল ইসলাম, বিজিবি জুনিয়র কর্মকর্তা মোঃ জহিরুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

