দীর্ঘ প্রতীক্ষার পর নারায়ণগঞ্জবাসী তাদের পছন্দের প্রতিনিধি বেছে নেওয়ার সুযোগ পেয়েছেন: আহামেদ মনির
প্রকাশের তারিখঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসন থেকে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক তিনবারের সংসদ সদস্য অ্যাড. আবুল কালাম বিপুল ভোটে এমপি নির্বাচিত হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা জানালেন নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের প্রচার সম্পাদক আর আহামেদ মনির।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বন্দর নবীগঞ্জে নবনির্বাচিত আবুল কালাম এর নিজ কার্যালয়ে এই ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের প্রচার সম্পাদক আর আহামেদ মনির বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর নারায়ণগঞ্জবাসী তাদের পছন্দের প্রতিনিধি বেছে নেওয়ার সুযোগ পেয়েছেন।দলমত নির্বিশেষে সাধারণ মানুষ আবুল কালাম সাহেবকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। আগামী পাচঁ বছর নবনির্বাচিত এমপি আবুল কালামের সফলতা কামনা করি এবং বিগত তিনবারের অভিজ্ঞতা নিয়ে শহর-বন্দরের উন্নয়নে আরো অবদান রাখবেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com