ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসন থেকে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক তিনবারের সংসদ সদস্য অ্যাড. আবুল কালাম বিপুল ভোটে এমপি নির্বাচিত হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা জানালেন নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সহ-সভাপতি ও নাসিক ১৬ নং ওয়ার্ডের সিনিয়র সহ সভাপতি মোঃ আক্তার হোসেন।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বন্দর নবীগঞ্জে নবনির্বাচিত আবুল কালাম এর নিজ কার্যালয়ে এই ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন, নাসিক ১৬ নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি মোঃ জাকির হোসেন, নাসিক ১৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ফারুক আহমেদ, বিএনপি নেতা হাজী সেলিম সহ আরোও অনেক।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com