
প্রেস বিজ্ঞপ্তি : নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বিপুল ভোটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ায় তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীদলের সাধারণ সম্পাদক লিখন মন্ডল।
শনিবার (১৪ফেব্রুয়ারী) রাতে গণমাধ্যমে প্রেরিত এক বার্তায় তিনি নব-নির্বাচিত এমপি আজহারুল ইসলাম মান্নানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাঁর সফলতা সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বলেন, “আজহারুল ইসলাম মান্নান ভাই কে বিপুল ভোটে বিজয়ী করায় সিদ্ধিরগঞ্জ ও সোঁনারগাও বাসীর প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ বিজয় গণতন্ত্রের বিজয়। আমরা আশাবাদী তিনি সবসময় সিদ্ধিরগঞ্জ ও সোঁনারগাও বাসীর সু:খে দু:খে পাশে থাকবেন। তাঁর এ বিজয়ে মহান আল্লাহ’র দরবারে শুকরিয়া আদায় করছি।”
তিনি জনগণের আস্থা ও প্রত্যাশার মর্যাদা রক্ষা করবেন। তাঁর নেতৃত্বে নারায়ণগঞ্জ-৩ আসনের সার্বিক উন্নয়নে নতুন গতি সঞ্চার হবে। তিনি এলাকার অবকাঠামোগত উন্নয়ন জোরদার করবেন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান উন্নত করবেন, শিল্প ও বাণিজ্য সম্প্রসারণে উদ্যোগ গ্রহণ করবেন এবং তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করবেন।
তিনি সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকবেন, নাগরিক সুবিধা বৃদ্ধি করবেন এবং একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও আধুনিক জনপদ গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবেন—এটাই আমাদের প্রত্যাশা। আবারও জানাই আন্তরিক অভিনন্দন।

