
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আজহারুল ইসলাম মান্নানকে ৬নং ওয়ার্ড থেকে বিপুল ভোটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী করায় সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীদলের সাধারণ সম্পাদক লিখন মন্ডল কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারী) নাসিক ৬নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি ছগির ও মহিলা বিষয়ক সম্পাদক পারুল বেগমের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর তাঁতীদলের যুগ্ম আহবায়ক আ: রাজ্জাক, সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীদলের সহ-সভাপতি আরিফ হোসেন, তাঁতীদলের সদস্য আনোয়ার হোসেন, নাসিক ৬নং ওয়ার্ড কৃষক দল নেতা মামুন, সিদ্ধিরগঞ্জ থানা মৎসজীবী দলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, মো: তাহের, ৬ নং ওয়ার্ড মৎসজীবী দলের আহবায়ক রুবেল হোসেন, মৎসজীবী দলের নেতা রুহুল আমিন, ৬নং ওয়ার্ড তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক মো: সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো: সালাউদ্দিন সহ এলাকার গন্যমান্য প্রমুখ ব্যক্তিবর্গ।

