
প্রেস বিজ্ঞপ্তি : নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বিপুল ভোটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ায় তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রামী দল কেন্দ্রীয় কমিটির সদস্য মো. উজ্জ্বল হোসেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারী) সকালে গণমাধ্যমে প্রেরিত এক বার্তায় তিনি নবনির্বাচিত এমপি আজহারুল ইসলাম মান্নানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাঁর সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বলেন, “আজহারুল ইসলাম মান্নান ভাই কে বিপুল ভোটে বিজয়ী করায় সিদ্ধিরগঞ্জ ও সোঁনারগাও বাসীর প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ বিজয় গণতন্ত্রের বিজয়। আমরা আশাবাদী তিনি সবসময় সিদ্ধিরগঞ্জ ও সোঁনারগাও বাসীর সু:খে দু:খে পাশে থাকবেন। তাঁর এ বিজয়ে মহান আল্লাহ’র দরবারে শুকরিয়া আদায় করছি।”
উল্লেখ্য, ভোটগ্রহণ শেষে বেসরকারি ফলাফলের ভিত্তিতে ধানের শীষ প্রতীকে মোট ১ লাখ ৫৫ হাজার ৩৩৩ ভোট পেয়ে বিজয়ী হন আজহারুল ইসলাম মান্নান। তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কাছ থেকে ২০ হাজার ৮৭২ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।ভোট গণনা শেষে নারায়ণগঞ্জ-৩ আসনের সহকারী রিটাণিং কর্মকর্তা ও সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও গণনা কার্যক্রম সম্পন্ন হয়েছে।

