আজ
|| ৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ || ১৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
৫০ লাখ টাকাসহ বিমানবন্দর থেকে ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটক
প্রকাশের তারিখঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সৈয়দপুর বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির বেলাল উদ্দিন আটক। সৈয়দপুর বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির বেলাল উদ্দিনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ধারণা করা হচ্ছে এই টাকার পরিমাণ অন্তত ৫০ লাখ।
বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম পিপিএম। জব্দ টাকা মেশিনে গণনা করা হবে।
জাহিদুল ইসলাম যুগান্তরকে টেলিফোনে বলেন, জেলা আমির বিমানবন্দরে পুলিশ হেফাজতে রয়েছেন।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, আনুমানিক ৫০ লাখ টাকা তার কাছে রয়েছে। কিছুক্ষণের মধ্যে গণমাধ্যম কর্মীদের সামনে টাকা গণনা করা হবে।এরপর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, আগামীবার ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটের আগের দিন বিপুল পরিমাণ টাকাসহ জেলা জামায়াতের শীর্ষ নেতার গ্রেফতার জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.