নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে প্রায় ৫০ লাখ টাকাসহ আটক করেছে পুলিশ।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি বিমানযোগে সৈয়দপুরে পৌঁছান। পরে বিমানবন্দর এলাকা থেকে তাকে আটক করা হয়।
জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান, তার কাছ থেকে আনুমানিক ৫০ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়লে দুপুর ১টার দিকে অ্যাম্বুলেন্সযোগে তাকে সৈয়দপুর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com