আজ
|| ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি
গাজীপুরে নির্বাচন পর্যবেক্ষক কার্ড বিতর্কে প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ
প্রকাশের তারিখঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৬
গাজীপুরে সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড বিতরণ প্রক্রিয়ায় অনিয়ম ও স্বচ্ছতার অভাব নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। অভিযোগ রয়েছে যে, পেশাদার সাংবাদিকদের নিয়মিত আবেদন সত্ত্বেও পর্যবেক্ষক কার্ড প্রদানে নির্বাচন কমিশন ও জেলা প্রশাসন টালবাহানা করছে।
পেশাদার সাংবাদিকদের বাদ পড়া নিয়ম মেনে আবেদন করেও বহু পেশাদার সাংবাদিক পর্যবেক্ষক কার্ড পাননি। তাদেরকে কোন কারণ দর্শানো হয়নি।
রাজনৈতিক পরিচয়ের ব্যক্তির কার্ড প্রাপ্তি গাজীপুরের কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির ২৯ নম্বর সদস্য এফ এম কামাল হোসেন নির্বাচন পর্যবেক্ষক কার্ড পেয়েছেন বলে জানা গেছে।
প্রতিশ্রুতি অপূর্ণ গতকাল কর্তৃপক্ষ জানিয়েছিল, যারা কার্ড পাবেন না, তাদের যথাযথ কারণ জানানো হবে। তবে এই প্রতিশ্রুতি পালন করা হয়নি।
এডিসি (জেনারেল) শাহরিয়ার নজিরের দায়িত্বে অবহেলা ও টালবাহানামূলক ভূমিকার অভিযোগ উঠেছে। বারবার টালবাহানা ও নীরবতা প্রশাসনের স্বচ্ছতা এবং নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ তৈরি করছে।
সরাসরি পেশাদার সাংবাদিক বাদ দিয়ে রাজনৈতিক পরিচয়ের ব্যক্তি কীভাবে পর্যবেক্ষক কার্ড পেলেন?
-কোন মানদণ্ডে এই যাচাই-বাছাই করা হয়েছে?
-নির্বাচনী প্রশাসনের নিরপেক্ষতা কি শুধু কথার মধ্যেই সীমাবদ্ধ?
এই পরিস্থিতিতে নির্বাচনের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা রক্ষায় জেলা প্রশাসন ও নির্বাচন কমিশনের জরুরি হস্তক্ষেপ ও স্বচ্ছ তদন্তের দাবি জানাচ্ছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.