আজ
|| ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ || ২২শে শাবান, ১৪৪৭ হিজরি
আবুল কালামের নির্বাচনী প্রচারণার শেষ দিনে বিএনপি নেতাকর্মী ও সাধারণ জনতার জনসমুদ্র
প্রকাশের তারিখঃ ৯ ফেব্রুয়ারি, ২০২৬
নারায়ণগঞ্জ প্রতিনিধি: আগামী ১২ ফেব্রয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারনার শেষ দিনে নারায়ণগঞ্জ (সদর-বন্দর)-৫ আসনের ধানের শীর্ষের প্রার্থী এড. আবুল কালামের পক্ষে বিএনপি ও অঙ্গসংগঠন থেকে শুরু করে সাধারণ জনতার অংশ গ্রহনে রাজপথ জনসমুদ্রে পরিনত হয়েছে।
৯ ফেব্রুয়ারী সোমবার বিকেল সাড়ে ৩ টায় মহানগর বিএনপির উদ্যোগে এ গণসংযোগের আয়োজন করা হয়। মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাড. সাংগঠনিক সম্পাদক এ্যাড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে গণসংযোগটি নগরীর খানপুর হাসপাতালের সামনে থেকে বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে নিতাইগঞ্জ মোড়ে গিয়ে শেষ হয়।
এর আগে বেলা ২ টা থেকে খানপুর হাসপাতালের সামনে মহানগর বিএনপির আওতাধীন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দলের নেতৃবৃন্দরা খন্ড খন্ড মিছিল নিয়ে জড়ো হতে শুরু করে। পরে মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে গণসংযোগটি শুরু হয়।
নারায়ণগঞ্জ (সদর-বন্দর)-৫ আসনের ধানের শীর্ষের প্রার্থী এড. আবুল কালামের সাথে আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহবায়ক এড, সাখাওয়াত হোসেন খান, যুগ্ম আহবায়ক আবুল কাউছার আশা, বিশিষ্ট ব্যবসায়ি আবু জাফর আহম্মেদ বাবুল, মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক শাহ ফতেহ রেজা রিপন, এড. সরকার হুমায়ুন,আনোয়ার হোসেন আনু, মনির খান, মহানগর বিএনপির সদস্য আওলাদ হোসেন, আমিনুর ইসলাম মিঠু, এ্যাড. আনিছুর রহমান মোল্লা, মহানগর যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দলের নেতৃবৃন্দ।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.