সাড়ে ৫ হাজার নেতাকর্মী নিয়ে নাসিক ৬নং ওয়ার্ডে মান্নানের পক্ষে এ্যাড.শাহ আলম মানিক ও হাজী সেলিমের নির্বাচনী গণসংযোগ
প্রকাশের তারিখঃ ৯ ফেব্রুয়ারি, ২০২৬
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের পক্ষে প্রায় সাড়ে ৫ হাজার নেতাকর্মী নিয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক ও নাসিক ৬নং ওয়ার্ড বিএনপি নেতা হাজী সেলিমের উদ্যোগে ব্যাপক নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। সোমবার (০৯ ফেব্রুয়ারী) দুপুরে নাসিক ৬ নং ওয়ার্ডে এ গণসংযোগ লিফলেট বিতরণ ও পরে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়ে। গণসংযোগ ও উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাশুকুল ইসলাম রাজীব। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল। এসময় হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা মিছিল, গণসংযোগ ও উঠান বৈঠকে অংশ নেন। পুরো এলাকায় ধানের শীষের পক্ষে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। উঠান বৈঠকে প্রধান অতিথি মাশুকুল ইসলাম রাজীব বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে আজহারুল ইসলাম মান্নান ভাইকে বিপুল ভোটে বিজয়ী করতে আমরা মাঠ পর্যায়ে কাজ করছি। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া দেখে আমরা নিশ্চিত যে, সিদ্ধিরগঞ্জ থেকে ধানের শীষের বিজয় সুনিশ্চিত হবে। এসময় গণসংযোগে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মো: হানিফ, ঝন্টু, জামান, শাহ আলম, আবু সালাম প্রমুখ।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com