আজ
|| ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ || ২২শে শাবান, ১৪৪৭ হিজরি
নারায়ণগঞ্জ-৩ জামপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে ধানের শীষের প্রার্থী মান্নানের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ৯ ফেব্রুয়ারি, ২০২৬
সোনারগাঁ(প্রতিনিধি): এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ)আসনের জাতীয়বাদী দল বিএনপি ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আজহারুল ইসলাম মান্নানের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ৯ ফেব্রুয়ারি সোমবার সন্ধায় উপজেলার জামপুর ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডের চরতালিমাবাদ গ্রামে নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ)আসনের জাতীয়বাদী দল বিএনপি ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আজহারুল ইসলাম মান্নানের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। জামপুর ইউনিয়নে ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো.আমজাদ হোসেন লতিফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সোনারগাঁও থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আল মুজাহিদ মল্লিক। প্রধান মেহমান ছিলেন সোনারগাঁ থানা যুবদলের যুগ্ম আহবায়ক মো.আশরাফ ভুইয়া। বিশেষ অতিথি ছিলেন,সোনারগাঁও থানা ওয়ালামা দলের আহবায়ক মাঃ ওমর ফারুক,সোনারগাঁও থানা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মো.মনিরুল ইসলাম মনির , জামপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক মো.আমির হোসেন প্রধান,বিএনপি নেতা মো.শহিদুল্লাহ সরকার,বিএনপি নেতা মতিউর রহমান,জামপুর ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক মো.রিমন ভুইয়া,সোনারগাঁ থানা কৃষক দলের সাবেক যুগ্ম আহবায়ক ও ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মো.নাসির উদ্দিন প্রমূখ। আয়োজক কমিটির সভাপতি ও সোনারগাঁ থানা কৃষক দলের যুগ্ম আহবায়ক মো.তোফাজ্জল হোসেনের সার্বিক সহযোগিতায় ছিলেন মো.যুবদলের মো.অনেক,মো.নাজমুল,আবুল হোসেন,ওসমান গনি,মুনসুর মিয়া,মো.জয়নাল ও মো.তপন। এসময় জামপুর ইউনিয়ন ৭নং ওয়ার্ড তথা জামপুর বিএনপি ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.