
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীদলের উদ্যোগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ–৩ আসন (সিদ্ধিরগঞ্জ–সোনারগাঁ) থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী মো. আজহারুল ইসলাম মান্নানের পক্ষে গণসংযোগ লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারী) বিকেলে নাসিক ৬নং ওয়ার্ডে এ গণসংযোগ লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীদলের সাধারণ সম্পাদক লিখন মন্ডলের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মোঃ মজিবুর রহমান। এছাড়াও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মৎস্যজীবী দলের কেন্দ্রীয় নেতা মোঃ আলীনুর হোসাইন। এসময় আরও উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীদলের সিনিয়র সহ সভাপতি মোঃ লিটন, নারায়ণগঞ্জ মহানগর তাঁতীদলের রবি নুর, আঃ রাজ্জাক, আকরাম, সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীদল নেতা আরিফ, মাহাবুব, সম্রাট শাহীন রাকিব সহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।
এসময় বক্তব্যে সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীদলের সাধারণ সম্পাদক লিখন মন্ডল বলেন, “আমাদের নেতা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে এবং তাঁর মনোনীত নারায়ণগঞ্জ–৩ আসনের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নান ভাইকে ধানের শীষে জয়যুক্ত করার জন্য আমরা তাঁর পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছি এবং চালিয়ে যাব, ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আমাদের নারায়ণগঞ্জ–৩ আসনে ধানের শীষ প্রতীকে মান্নান ভাই (সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁ) জনগণের বিপুল ভোটে জয়লাভ করবেন, ইনশাআল্লাহ।”

