আজ
|| ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি
নির্বাচনী নিরাপত্তায় কাপাসিয়ায় সেনা টহল জোরদার
প্রকাশের তারিখঃ ৮ ফেব্রুয়ারি, ২০২৬
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাজীপুরের কাপাসিয়া উপজেলায় নিরাপত্তা জোরদার করেছে সেনাবাহিনী। এলাকায় সেনা সদস্যের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে নিয়মিত মোটরসাইকেল টহল কার্যক্রম চালানো হচ্ছে।
সেনা সূত্রে জানা গেছে, ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের পরিবেশ নিশ্চিত করতে এবং সম্ভাব্য কোনো অপ্রীতিকর ঘটনা রোধ করতেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। টহল দলগুলো স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সাথে সমন্বয় করে চলেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সেনা সদস্যদের নিয়মিত টহল দেখা যাচ্ছে, যা এলাকায় নিরাপত্তাবোধ বাড়িয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ভোটের দিন আরও বাড়তি সেনা মোতায়েন করা হতে পারে বলে জানা গেছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.