আজ সোমবার, মার্চ ২, ২০২৬ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপি জোটের প্রার্থীর বিপক্ষে গিয়ে স্বতন্ত্র প্রার্থী বিএনপির বহিষ্কৃত নেতা গিয়াস উদ্দিনের পক্ষে নির্বাচনী প্রচারণায় যুক্ত থাকার অভিযোগ উঠেছে নাসিক ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: মোস্তফার বিরুদ্ধে।বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে সিদ্ধিরগঞ্জের ২ নং ওয়ার্ডের মিজমিজি দক্ষিণপাড়া এলাকায় নির্বাচনী পথসভায় গিয়াস উদ্দিনের পেছনে স্টেজে দেখা যায় মোস্তফা কে। এছাড়াও প্রতিদিনই তিনি সিদ্ধিরগঞ্জ ও সোঁনারগাওয়ে গিয়াস উদ্দিনের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ করে যাচ্ছেন। এবিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির নেতাকর্মীরা জানান, ‘দলের সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। বিএনপির অধিকাংশ সদস্য দলীয় প্রার্থীর পক্ষে প্রত্যাশিত ভূমিকা পালন করেননি এবং অনেকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তাঁদের দল থেকে বহিষ্কার করা হয়েছে। মোস্তফার বিষয়েও দলীয় হাইকমান্ড কে ব্যবস্থা নিতে অবহিত করা হবে।’ এর আগে রোববার (১ ফেব্রুয়ারি) সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির ১০ নেতাকে বহিষ্কার করে বিএনপি। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নারায়ণগঞ্জ-৩ আসনে দল মনোনীত প্রার্থী পক্ষে না থেকে বিদ্রোহী প্রার্থীর প্রচারণায় থাকায় বহিষ্কার হয়েছেন সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁ অঞ্চলের অন্তত ২০ জন বিএনপি নেতা।দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃত এসব নেতাদের বিরুদ্ধে দলের নির্দেশনা অমান্য করে বিএনপির আরেক বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিন ও মোহাম্মদ শাহ আলমের হয়ে নির্বাচনি প্রচারণায় অংশ নিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

Exit mobile version