সোনারগাঁ(প্রতিনিধি):এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ)আসনের জাতীয়বাদী দল বিএনপি ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আজহারুল ইসলাম মান্নানের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ৬ জানুয়ারি শুক্রবার বিকেলে উপজেলার নোয়াগাও ইউনিয়নের ৪ ও ৫ নং ওয়ার্ডের গোবিন্দপুর এলাকায় নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ)আসনের জাতীয়বাদী দল বিএনপি ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আজহারুল ইসলাম মান্নানের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। সোনারগাঁ থানা বিএনপির উপদেষ্টা সদস্য মো.মজিব ভুইঁয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সোনারগাঁও থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আল মুজাহিদ মল্লিক। প্রধান মেহমান ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো.খায়রুল ইসলাম সজিব। বিশেষ অতিথি ছিলেন,সোনারগাঁ থানা যুবদলের যুগ্ম আহবায়ক মো.আশরাফ ভুইয়া,নোয়াগাও ইউনিয়ন বিএনপির সভাপতি ডাঃ মিজান,ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো.আতাউর রহমান,জামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সানোয়ার,আয়োজক কমিটির সভাপতি ব্যবসায়ী হাজী মো.ওয়াহিদ ভুইয়া,নোয়াগাও ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ডাঃ মামুন ভুইয়া প্রমূখ।এসময় জামপুর ইউনিয়ন বিএনপি তথা বিভিন্ন ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


