তালায় সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থী অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ’র মতবিনিময় মতিউর রহমান
প্রকাশের তারিখঃ ৬ ফেব্রুয়ারি, ২০২৬
তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সাতক্ষীরার তালায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তালা উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ'র মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় তালাস্থ নির্বাচনী কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডাঃ মাহমুদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেন, সকল অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমারা একটা সুন্দর, সমৃদ্ধ শালী দেশ গড়তে চাই । সাংবাদিকদের সত্য প্রকাশের মাধ্যমে প্রকৃত ঘটনা প্রকাশ করবেন সেটা যে দলের লোক হোক। আমি সংখ্যা গুরু-সংখ্যা লঘুতে বিশ্বাস করি না। এদেশের সকল নাগরিক সমান অধিকার ভোগ করবে। নির্বাচিত হলে চাঁদাবাজ, দখলবাজ মুক্ত করবো। ৫ আগষ্ট পরবর্তীতে কারা লুটপাট করেছে আপনারাই ভালো জানেন। জামায়াতের
নেতা কর্মীরা সম্পদ পাহারা দিয়েছে।
তিনি বলেন, জামায়াত সব সময় মজলুমের পাশে দাঁড়াবে। আমাদের কোনো লোক অনৈতিক কাজের সাথে থাকবে না।
সহ-সভাপতি খান নাজমুল হক এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,তালা উপজেলা জামায়াতের সেক্রটারী মোঃ ইদ্রিস আলী, মোঃ আসাদুজ্জামান, তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিম, পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক ইয়াছিন আলী, সাংবাদিক এম এ ফয়সাল, নারায়ন চন্দ্র মজুমদার, আকবর হোসেন প্রমুখ।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com