
নারায়ণগঞ্জ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী প্রচারণায় গোগনগরে নারায়ণগঞ্জ ৪ আসনের স্বতন্ত্র প্রার্থী শাহ আলম বলেন, আমি গোগনগরবাসীর কাছে ওয়াদা করছি সরকারের কোন অর্থ অপচয় করবো না, কোন কমিশন বানিজ্য করতে দিবো না। কোন সন্ত্রাস, চাঁদাবাজি, ভূমিদস্যুতা, মানব ব্যবসায়ী এরা কোন দিন আমার কাছে প্রশয় পাবে না।
৪ ফেব্রুয়ারী বুধবার গোগনগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় উক্ত কথা বলেন তিনি।
প্রচারণায় ভোটারদের উদ্দেশ্যে বলেন, আমি শাহ আলম। ফতুল্লার সন্তান আপনাদের জনগনের প্রার্থী। আগামী ১২ ফেব্রুয়ারী সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছি। স্বতন্ত্র প্রার্থী মানেই জনগনের প্রার্থী।আমার মার্কা হরিণ মার্কা। দীর্ঘ ১৭ বছর এই এলাকা উন্নয়ন থেকে বঞ্চিত। তেমন উন্নয়ন চোখে পড়ার মত নাই। ১৭ বছর আপনেরা ভোট দিতে পারেন নাই কারন ভোটের কোন সুযোগ ছিলো না কিন্তু আগামী ১২ই ফেব্রুয়ারী আপনেরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিবেন। দেশ ও এলাকার উন্নয়নের স্বার্থে একটিবার আপনাদের কাছে ভোট প্রার্থনা করছি।একটিবারের জন্য আমাকে নির্বাচিত করে দেখেন আমি আপনাদের এলাকার সন্তান হিসেবে আপনাদের সঙ্গে নিয়ে এলাকার উন্নয়ন সাধিত করবো।আপনেরা সহযোগিতা করলে আগামী ১২ তারিখ আমি জয়যুক্ত হবো ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, আমি একজন ক্লিন ইমেজের মানুষ। আপনেরা জানেন আমার কোন বাহিনী নেই, কোন দল নেই। আপনাদের আমি এতটুকু আশ্বাস দিতে চাই আপনেরা যদি আমাকে আগামী ১২ তারিখ হরিন মার্কায় ভোট দিয়ে বিজয়ী করেন ইনশাআল্লাহ আমি জয়যুক্ত হলে আপনাদের সঙ্গে নিয়ে এলাকার উন্নয়ন করবো।

