আজ
|| ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ই সফর, ১৪৪৮ হিজরি
স্বচ্ছ রাজনীতির প্রত্যাশায় ইসলামী আন্দোলনের প্রতি বাড়ছে জনআস্থা -মুফতি মাসুম বিল্লাহ
প্রকাশের তারিখঃ ৪ ফেব্রুয়ারি, ২০২৬
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ রবিবার (৩ ফেব্রুয়ারি) বন্দর ধামগড় ইউনিয়নে বিভিন্ন স্পটে গণসংযোগ করেন। হাতপাখার দাওয়াত নিয়ে এলাকাবাসীর ও ব্যবসায়ীদের কাছে ছুটে যান। এলাকাবাসীও মাসুম বিল্লাহকে আশ্বস্ত করেন।
গণসংযোগে উপস্থিত ছিলেন, নগর সহ-সভাপতি হাসান ইমাম মুন্সী, অ্যাসিস্টেন্ট সেক্রেটারি আলহাজ্ব হাসান আলী সহ ধামগড় ইউয়িনের নেতৃবৃন্দ।
মুফতি মাসুম বিল্লাহ বলেন, ৫৪ বছরে বিভিন্ন রাজনৈতিক দল দেখেছে, দলের নেতা দেখেছে। তাদের শাসন প্রত্যক্ষ করেছে। কিন্তু ইসলামী দলের শাসনের অভিজ্ঞতা নেয় নাই। ইসলামী আন্দোলন বিজয়ী হলে সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত করে দেশকে কল্যাণ রাষ্ট্র হিসেবে দাড় করাবে, ইনশাআল্লাহ। তাই, স্বচ্ছ রাজনীতির প্রত্যাশায় ইসলামী আন্দোলনের প্রতি বাড়ছে জনআস্থা।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.