আজ
|| ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৪ই জিলহজ, ১৪৪৭ হিজরি
জনগণের ভোটে আগামী সরকার হবে বিএনপির: সিদ্ধিরগঞ্জে আজহারুল ইসলাম মান্নান
প্রকাশের তারিখঃ ২ ফেব্রুয়ারি, ২০২৬
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
আগামী নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে বিএনপিই দেশের শাসনভার গ্রহণ করবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের কাণ্ডারি আজহারুল ইসলাম মান্নান। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে সিদ্ধিরগঞ্জের ৬নং ওয়ার্ড এলাকায় নির্বাচনী গণসংযোগ ও প্রচারণাকালে তিনি এ কথা বলেন। আজহারুল ইসলাম মান্নান বলেন, বিগত ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের অপশাসনে দেশের মানুষ নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। সাধারণ মানুষ এখন ভোটের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দেশনায়ক তারেক রহমানকে দেশ গড়ার সুযোগ দেওয়ার জন্য সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান। গণসংযোগের আগে সিদ্ধিরগঞ্জে আদমজী জেলা বিএনপির কার্যালয়ে এক নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ নেতাকর্মীদের উজ্জীবিত করে বলেন, নারায়ণগঞ্জ-৩ আসনে যাকে ধানের শীষ প্রতীক দেওয়া হয়েছে, তিনি দলের দুর্দিনের পরীক্ষিত ও নিবেদিত প্রাণ। রাজপথে আন্দোলন করতে গিয়ে তিনি অসংখ্যবার জেল-জুলুমের শিকার হয়েছেন। সকল ভেদাভেদ ভুলে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার নির্দেশ দেন তিনি। এ সময় নির্বাচনী প্রচারণায় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ মহানগর সাবেক শ্রমিক দলের আহ্বায়ক এস,এম আসলাম, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শাহ্ আলম মানিক, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য উকিলউদ্দিন ভূইয়া, বিএনপি নেতা রুহুল আমিন, বিএনপি নেতা সেলিমসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী। নির্বাচনী এই গণসংযোগকে কেন্দ্র করে সিদ্ধিরগঞ্জের ৬ নম্বর ওয়ার্ড এলাকায় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ -উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.