
আজ
|| ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
ফতুল্লায় যৌথবাহিনীর অভিযানে ৪০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২
প্রকাশের তারিখঃ ১ ফেব্রুয়ারি, ২০২৬
নারায়ণগঞ্জের ফতুল্লায় যৌথবাহিনী অভিযান চালিয়ে ৪০ কেজি গাজাসহ জয় মিয়া ও মিঠু সরদার নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। শনিবার রাত দেড়টায় ফতুল্লার দেওভোগ নুর মসজিদ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জয় মিয়া (২৫) দেওভোগ নুর মসজিদ এলাকার মৃত. লাল মিয়ার ছেলে ও মিঠু সরদার (৩৫) ভোলাইল শান্তিনগর এলাকার মৃত. হাসান সরদারের ছেলে।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে ৪০ কেজি গাজাসহ গ্রেফতার করা হয়েছে। জানাগেছে তারা বিভিন্ন কৌশলে মাদক ব্যবসা করেন। তাদের গডফাদার ও সহযোগীদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.