আজ
|| ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি
হিন্দু মহাজোটের গীতা প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে এডভোকেট আবুল কালাম ভোট চাইলেন ধানের শীষে
প্রকাশের তারিখঃ ১ ফেব্রুয়ারি, ২০২৬
ভগবান শ্রী কৃষ্ণের উপদেশ মূলক বাণী-ই হলো গীতা। নারায়ণগঞ্জ সনাতনী সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে তৃণমূলে গীতা শিক্ষার গুরুত্ব বৃদ্ধিতে "শ্রীমদ্ভগবদগীতা পাঠ প্রতিযোগিতা ২০২৬" আয়োজন করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নারায়ণগঞ্জ মহানগর কমিটি।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত ৩ টি বিভাগে গীতাপাঠ প্রতিযোগিতা চলে। ক বিভাগ শিশু শ্রেণি থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত অংশগ্রহণ করেছে ৩৯ জন, খ বিভাগ চতুর্থ শ্রেণি থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত অংশগ্রহণ করেছে ৫৪ জন এবং গ বিভাগ অষ্টম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত অংশগ্রহণ করেছে ৪২ জন শিক্ষার্থী। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের অধীনে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে স্কুলসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
নারায়ণগঞ্জ শহরের নতুন পালপাড়া সৎসঙ্গ মন্দিরে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নারায়ণগঞ্জ মহানগর কমিটির সভাপতি সুশীল চন্দ্র দাসের সভাপতিত্বে তাপস কুমার সাহার সঞ্চালনায় নির্বাহী সভাপতি ও মুখপাত্র বিজয় দাস কাব্য সাংবাদিক এর সার্বিক তত্ত্বাবধানে গীতা পাঠ প্রতিযোগিতায় প্রথমার্ধের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির সভাপতি ড. প্রভাস চন্দ্র রায়। প্রধান আলোচক নির্বাহী মহাসচিব পলাশ কান্তি দে। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সন্তোষ দাশগুপ্ত অমিত।
বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, শ্যামল কুমার চক্রবর্তী সহকারী প্রকল্প পরিচালক মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম নারায়ণগঞ্জ, লিটন চন্দ্র পাল সাধারণ সম্পাদক শারদাঞ্জলী ফোরাম কেন্দ্রীয় কমিটি, তারাপদ আচার্য বিশিষ্ট লেখক ও আজীবন সদস্য বাংলা একাডেমি, সমীর সরকার যুগ্ম সাধারণ সম্পাদক হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটি, যুব মহাজোটের কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রদীপ কান্তি দে, সম্পাদক রাজেশ নাহা, কেন্দ্রীয় হিন্দু ছাত্র মহাজোট সাধারণ সম্পাদক রাজীব সাহা, দেওভোগ নারায়ণগঞ্জ লোকনাথ ব্রহ্মচারী আশ্রম কমিটির সভাপতি প্রদীপ সরকার।
শ্রীমদ্ভগবদগীতা গীতা পাঠ প্রতিযোগিতায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এডভোকেট আবুল কালাম, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ ৫ আসনে বিএনপি থেকে মনোনীত প্রার্থী ও সাবেক সাংসদ নারায়ণগঞ্জ ৫, বিশেষ অতিথি ছিলেন, মশিউর রহমান রনি সদস্য সচিব জাতীয়তাবাদী যুবদল নারায়ণগঞ্জ জেলা, দর্পন প্রধান নারায়ণগঞ্জ মহানগর যুবদল।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নারায়ণগঞ্জ মহানগর পরিচালনা কমিটির নেতৃবৃন্দদের মধ্যে সহ-সভাপতি সমীর চন্দ্র দাস, বিপ্লব চন্দ্র দাস, উত্তম দাস, শ্রী সমর আইচ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শংকর দে, যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন দাস, সাংগঠনিক সম্পাদক জগন্নাথ ঘোষ, সহ-সাংগঠনিক সম্পাদক বিশ্বনাথ দেবনাথ, দপ্তর সম্পাদক- পংকজ দে, কোষাধ্যক্ষ পিন্টু পাল, তথ্য ও গবেষণা সম্পাদক সুমন সাহা, ধর্ম ও শাস্ত্র বিষয়ক সম্পাদক রাজু কুমার সাহা, প্রচার সম্পাদক লিটন চন্দ্র মোদক, সহ-প্রচার সম্পাদক নয়ন সরকার, নির্বাহী সদস্য সুমন মোদক, নিবাস ঘোষ, সাজু দাস, বিপ্লব ভৌমিক প্রমুখ।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.