
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে প্রতিদিনই নারী ও পুরুষের সমন্বয়ে দলে দলে বিভক্ত করে নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হচ্ছে। প্রতিদিন সকাল-দুপুর ও সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের ৬ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শাহ আলম মানিক নেতৃত্বে। এসময় ধানের শীষের লিফলেট বিতরণ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সালাম জনসাধারণের মাঝে পৌঁছে দেওয়া হয়। এডভোকেট শাহ আলম মানিক বলেন, “আমরা ৬ নং ওয়ার্ডে সব সময় ধানের শীষের পক্ষে ভোট চাই। গত ১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি। এবার তারা ভোট দিতে চায়। আমরা মা-বোনদের কাছে ভোট চাই যেনো মান্নান ভাইকে বিজয়ী করে ইনশাআল্লাহ সংসদে পাঠাতে পারি।”

