আজ মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬ খ্রিস্টাব্দ

 

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ বলেন, নির্বাচনী মাঠে দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতীক হাতাপাখা। সম্প্রতি গণসংযোগে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি প্রমাণ করে, জনগণ প্রকৃত পরিবর্তনের পক্ষে রায় দিতে প্রস্তুত। জনতার আস্থার প্রতীক হাতপাখা, পরিবর্তনের ডাক নির্বাচনী মাঠে”।

আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে ২৬ ও ২৭নং ওয়ার্ডে গণসংযোগকালে তিনি একথা বলেন। এসময় আরো উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর অ্যাসিস্টেন্ট সেক্রেটারি আলহাজ্ব হাসান আলী, সহ অর্থ সম্পাদক আ. হক, ছাত্র নেতা জাহিদ মোল্লা সহ উভয় ওয়ার্ডে বহু নেতাকর্মী।

তিনি আরও বলেন বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে নিরাপত্তা, ন্যায্য অধিকার ও সুশাসন থেকে বঞ্চিত। হাতাপাখার বিজয়ের মাধ্যমে সেই বঞ্চনার অবসান ঘটবে ইনশাআল্লাহ।

Exit mobile version