সোনারগাঁওয়ে আলহাজ্ব গোলাম মসিহের গণসংযোগ, ভোটারদের ব্যাপক সাড়া
প্রকাশের তারিখঃ ২৮ জানুয়ারি, ২০২৬
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব গোলাম মসিহ সোনারগাঁও উপজেলার পিরোজপুর ৯নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ কর্মসূচি পালন করেছেন। এ সময় স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
গণসংযোগকালে সাধারণ ভোটাররা তাদের দীর্ঘদিনের প্রত্যাশিত একজন সৎ, যোগ্য ও দ্বীনদার প্রার্থীকে কাছে পেয়ে সন্তোষ ও উৎফুল্লতা প্রকাশ করেন। অনেকেই আলহাজ্ব গোলাম মসিহকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার আশ্বাস দেন।
এ সময় আলহাজ্ব গোলাম মসিহ বলেন, “দেশ ও জনগণের কল্যাণে ইসলামভিত্তিক ন্যায় ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য।
তিনি আরও বলেন, সোনারগাঁওয়ের সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, মাদক ও চাঁদাবাজি নির্মূল এবং যুব সমাজকে নৈতিক শিক্ষায় গড়ে তোলার জন্য তিনি নিরলসভাবে কাজ করবেন।
গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের দুঃখ-দুর্দশার কথা মনোযোগ সহকারে শোনেন এবং এলাকার শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা ও নাগরিক সুযোগ-সুবিধা উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।
স্থানীয় নেতৃবৃন্দ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী-সমর্থকরাও এ সময় উপস্থিত ছিলেন। তারা জানান, আলহাজ্ব গোলাম মসিহ একজন ক্লিন ইমেজের প্রার্থী হওয়ায় সাধারণ মানুষের মধ্যে তার গ্রহণযোগ্যতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com