
সোনারগাঁ(প্রতিনিধি); এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ)আসনে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো.কামরুজ্জামান। ২৮ জানুয়ারি বুধবার বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নের ৭নং ও ৯নং ওয়ার্ডের মহজমপুর ও মুছারচর এলাকায় এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপলক্ষে নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ)আসনে ধানের শীষের প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের পক্ষে লিফলেট বিতরণ ও ধানের শীষ মার্কায় ভোট চান।এসময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান প্রবীন বিএনপির নেতা মো.শায়ের আলীসহ বিএনপির নেতা কর্মীদের নিয়ে মুছারচর টেম্পু স্ট্যান্ড থেকে শুরু করে গ্রামে গিয়ে মা বোনদের কাছে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে আগামী উন্নয়নের কথা তুলে ধরেন।

