সবদিকে হাতপাখার গণজোয়ার দেখতে পাচ্ছি -মুফতি মাসুম বিল্লাহ
প্রকাশের তারিখঃ ২৫ জানুয়ারি, ২০২৬
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ বলেন, প্রতিটি এলাকায় হাতপাখার প্রচারণা করতে গিয়ে মনটা ভরে যাচ্ছে। সকলে হাতপাখায় ভোট দিবে বলে আশ্বাস দিচ্ছে। সবদিকে হাতপাখার গণজোয়ার দেখতে পাচ্ছি।
আজ বন্দর মুছাপুর ইউয়িন, লাঙ্গলবন্দ, মিনারবাড়ী তে ব্যাপক গণসংযোগকালে তিনি এ কথা বলেন। এসময় আরো উপস্থিত ছিলেন, নগর সহ-সভাপতি মাও. হাসান ইমাম মুন্সী, বন্দর থানা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আবুল হাশেম, সমন্বয়ক মাসুদ রানা, আ. হক, মুসা প্রমুখ।
মুফতি মাসুম বিল্লাহ আরও বলেন, শান্তির প্রতীক হাতপাখা মার্কায় ভোট দিয়ে ইসলাম, দেশ ও মানবতার সেবা করার সুযোগ দিন। দুর্নীতি, চাঁদাবাজী, সন্ত্রাসদের কবর রচনা করতে আমরা বদ্ধপরিকর।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com