চট্টগ্রামে র্যাব কর্মকর্তা হত্যা মামলায় আরেক আসামি গ্রেপ্তার
প্রকাশের তারিখঃ ২৫ জানুয়ারি, ২০২৬
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে ডিএডি আব্দুল মোতালেব হত্যা মামলার আসামি আলীরাজ হাসান সাগরকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার দিবাগত রাত দুইটার দিকে কক্সবাজার সদর থানার সুগন্ধা পয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর থানা এলাকায় অভিযান চালিয়ে মোতালেব হত্যা মামলার এজাহারনামীয় আসামি আলীরাজ হাসানকে গ্রেপ্তার করেছে র্যাব। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এর আগে গত ১৯ জানুয়ারি জঙ্গল সলিমপুর এলাকায় অভিযানে গেলে সন্ত্রাসীদের হামলায় নিহত হন র্যাব-৭-এর উপসহকারী পরিচালক নায়েব সুবেদার মো. মোতালেব হোসেন ভূঁইয়া। ওই ঘটনায় আহত হন র্যাবের আরো তিন সদস্য।
ওই ঘটনার পর গত ২১ জানুয়ারি রাতে সীতাকুণ্ড থানায় মামলা করে র্যাব। মামলায় মোহাম্মদ ইয়াসিন, নুরুল হক ভান্ডারীসহ ২৯ জনের নাম উল্লেখ করা হয়।
এ ছাড়া আরও ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। এ মামলায় এখন পর্যন্ত পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com