আজ
|| ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
মেঘনা পেট্রোলিয়াম’র বিশেষ ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ২৫ জানুয়ারি, ২০২৬
মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড এর ১০ম বিশেষ সাধারণ সভা এবং ৪৭ তম বার্ষিক সাধারণ সভা শনিবার ( ২৪ জানুয়ারী )যথাক্রমে সকাল ১০ টা ৩০ মিনিটে এবং দুপুর ১২ টায় ‘‘ডিজিটাল প্ল্যাটফর্মে” অনুষ্ঠিত হয়।
কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
উক্ত সভাসমূহে সভাপতিত্ব করেন বিদ্যুৎ বিভাগের সচিব এবং কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ফারজানা মমতাজ। উভয় সভায় বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। এছাড়াও স্বাধীন পরিচালক, এমপিএল বোর্ড উম্মুল হাছনা; স্বাধীন পরিচালক, এমপিএল বোর্ড মোঃ আবদুল্লাহ আল মামুন; অতিরিক্ত সচিব, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ও পরিচালক, এমপিএল বোর্ড মোঃ জিয়াউল হক; যুগ্নসচিব, অর্থ বিভাগ এবং পরিচালক, এমপিএল বোর্ড রওনক জাহান; যুগ্ন সচিব ও পরিচালক (অর্থ), বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এবং পরিচালক, এমপিএল বোর্ড নাজনীন পারভীন; প্রফেসর, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পরিচালক, এমপিএল বোর্ড ড. মোঃ আলী আহম্মদ শওকত চৌধুরী; ডেল্টা লাইফ ইন্সুরেন্স পিএলসি এর প্রতিনিধি এবং শেয়ারহোল্ডার পরিচালক, এমপিএল বোর্ড জেয়াদ রহমান; ব্যবস্থাপনা পরিচালক (চঃ দাঃ), মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড ও পরিচালক, এমপিএল বোর্ড মোঃ শাহীরুল হাসান এবং কোম্পানি সচিব ফারহানা আক্তার ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.