হাতপাখাকে মানুষ সাদরে গ্রহণ করছে -মুফতি মাসুম বিল্লাহ
প্রকাশের তারিখঃ ২৪ জানুয়ারি, ২০২৬
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ বলেন, স্বাধীনতার পর থেকে মানুষ সব মার্কাই দেখেছে। এবার তারা হাতপাখাকে দেখতে চায়। হাতপাখাকে মানুষ সাদরে গ্রহণ করছে।
আজ ১৫ ও ১৬ নং ওয়ার্ডে গণসংযোগ কালে তিনি একথা বলেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, শহর শাখার সভাপতি কবির হোসেন, সেক্রেটারি এইচ এম মিরাজুল ইসলাম, আব্দুর রহমান রোমান প্রধান, মহানগর সাবেক সহ সভাপতি আলহাজ আব্দুল হাই প্রমুখ।
তিনি আরো বলেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত নারায়ণগঞ্জ গড়তে চাই। আইনের সুশাসন নিশ্চিত করতে চাই। যানজটমুক্ত একটি আদর্শ নগরী গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে আমাদের পথচলা। আসুন আমরা সকলে হাত পাখাকে বিজয়ী করি।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com