নারায়ণগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জ ফতুল্লার শিবু মার্কেট এলাকায় গোপন সংবাদের ভিওিত্বে অভিযান চালিয়ে ভারতীয় শাড়িসহ চোরাকারবারির এক সদস্যকে গ্রেপ্তার করেছে কোসগার্ড। এ সময় বিশ কোটি চৌষট্টি লাখ পঞ্চাশ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করে।
শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে কোস্টগার্ড ল্যাফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক বিষয়টি নিশ্চিত করেছেন। এসময় তিনি বলেন গোপন সংবাদের মাধ্যমে পাগলা কোস্টগার্ডের একটি টিম ফতুল্লার শিবু মার্কেট এলাকায় একটি কার্ভারভ্যানে অভিযান চালিয়ে শুল্ক কর ফাঁকি দেওয়া বিশ কোটি চৌষট্টি লাখ পঞ্চাশ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করে। এসময় শাড়ি পাচারকারি দলের এক সদস্যকে আটক করে কোস্টগার্ড। পরে শাড়িসহ কর্ভারভ্যান ও পাচারকারি দলের সদস্যকে ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়।
পুলিশ জানায় এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও চোরাকারবারি রোধে এ অভিযান চলমান থাকবে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com