সোনারগাঁয়ে কসটেপে মোড়ানো প্রতিবন্ধী অটোচালকের মরদেহ উদ্ধার
সোনারগাঁ(প্রতিনিধি): নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মুছারচর এলাকায় প্রতিবন্ধী এক অটোচালকের কসটেপ মোড়ানো মরদেহ মঙ্গলবার ভোরে তালতলা তদন্ত কেন্দ্র পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত সোহেল উপজেলার সাদীপুর ইউনিয়নের নয়াপুর পশ্চিমপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে। মৃত সোহেলের স্ত্রী ও ২ টি কন্যা সন্তান রয়েছে।পুলিশ ও নিহত সোহেলের পরিবার জানায়,গতকাল সোমবার দুপুরে অটোগাড়ী নিয়ে বাড়ী থেকে বের হয় রাত ৮ টার পর কল দিয়ে পাওয়া যায়নি। সকালে খবর পেলাম তার মরদেহ পাওয়া গেছে মুছারচর উত্তর পাড়া রাস্তার ঢালে। ধারনা করা হচ্ছে হত্যাকারীরা অটোচালক সোহেলকে হত্যা করে তার লাশ রাস্তার পাশে ফেলে রেখে গেছে। স্ত্রী রাজিয়া আক্তার জানায়,আমি আমার স্বামীর নির্মম এ হত্যার ন্যায় বিচার চাই। আমার ২ মেয়ে লামিয়া (১৫) ও সুরাইয়া( ১০) এখন তাদের কে দেখবে। সোনারগাও থানার ওসি মহিবুল্লাহ জানান, অটোচালকে মরদেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য নারায়নগঞ্জ জেনারেল হাসপালে প্রেরন করা হয়েছে। ঘঠনার সাথে জড়িতদের গ্রেফতার করার জন্য মাঠে কাজ করছে পুলিশ।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com