আজ
|| ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ই সফর, ১৪৪৮ হিজরি
বাগেরহাটে মাদক কারবারি আটক
প্রকাশের তারিখঃ ১৯ জানুয়ারি, ২০২৬
বাগেরহাটে ১১ কেজি গাজাসহ আনোয়ার হোসেন (৫৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রবিবার রাতে আটক মাদক কারবারি আনোয়ার হোসেন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ফুলহাতা গ্রামের আব্দুল হাকিমের ছেলে।
বাগেরহাটের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মিজানুর রহমান জানান, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট কেন্দ্রীয় বাস টামিনালে ঢোকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস তল্লাশি করা হয়। ওই বাসের বাঙ্কার থেকে একটি কালো ব্যাগে ১১ কেজি গাজাসহ মাদক কারবারি আনোয়ার হোসেনকে আটক করা হয়।
সে বাগেরহাটের কচুয়ার এক মাদক কারবারির কাছে সরবরাহের জন্য ঢাকা থেকে ১১ কেজি গাজা এনেছিল। কুমিল্লা-ব্রা²নবাড়িয়া সীমান্ত থেকে গাজা সংগ্রহ করে একটি চক্র ঢাকায় মজুত করে রাখে। পরবর্তীতে সুযোগ অনুযায়ী দেশের বিভিন্ন প্রান্তে তারা সরবরাহ করে। এই মাদক কারবারি এই চক্রের সদস্য।
তার সাথে অন্য যারা জড়িত আছে, তদন্তপূর্বক তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে বাগেরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.