আজ
|| ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
প্রশিক্ষণের সময় গুলিতে আহত পুলিশ সদস্য
প্রকাশের তারিখঃ ১৯ জানুয়ারি, ২০২৬
টাংগাইল মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণের সময় গুলিতে মাসুম (১৯) নামে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। গুরুতর অবস্থায় চিকিৎসার জন্য তাকে হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসা হয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে।
পুলিশ হেডকোয়ার্টারের হেলথ ওয়েলফেয়ার এন্ড পেনশন শাখার উপপরিদর্শক (এসআই) তৌফিক উজ্জামান জানান, পুলিশে যোগদানের পর ট্রেনিংয়ে ছিলেন মাসুম। সোমবার সকালে অস্ত্র চালানোর প্রশিক্ষণের সময় গুলিবিদ্ধ হন তিনি। ঘটনার পর প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা গুরুতর দেখে হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসা হয়। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে তাকে।
পুলিশ সূত্রে জানা যায়, ট্রেনিং সেন্টারে সোমবার সকালে অস্ত্র চালানো প্রশিক্ষণের সময় অন্য এক প্রশিক্ষনার্থীর চায়না রাইফেলের গুলি মিস ফায়ার হয়ে তার পিঠে বিদ্ধ হয়। গুলিটি বুকের পাশ দিয়ে বেরিয়ে যায়। এতে সঙ্গে সঙ্গে মাটিতে লটিয়ে পড়েন তিনি।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.