আজ
|| ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের জন্মদিনে বিএনপি নেতা এ্যাড. শাহ আলম মানিকের গভীর শ্রদ্ধাঞ্জলি
প্রকাশের তারিখঃ ১৯ জানুয়ারি, ২০২৬
প্রেস বিজ্ঞপ্তি: আজ ১৯ জানুয়ারি, স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তমের ৯০তম জন্মবার্ষিকী। জিয়াউর রহমানের ৯০ তম জন্মদিনে গভীর শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শাহ আলম মানিক।
১৯ জানুয়ারি বিকেলে গণমাধ্যমে প্রেরিত এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের একজন দূরদর্শী ও সাহসী রাষ্ট্রনায়ক। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর অবদান জাতি চিরদিন স্মরণ করবে। তিনি সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠার যে আদর্শ রেখে গেছেন, তা আজও রাজনৈতিক কর্মীদের অনুপ্রেরণা জোগায়।
তিনি বলেন, জিয়াউর রহমানের জীবন ও আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই আমাদের দায়িত্ব। তাঁর দেখানো পথেই একটি গণতান্ত্রিক, স্বনির্ভর ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মদিনে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.