আজ
|| ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
জামপুর ইউনিয়নে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ১৭ জানুয়ারি, ২০২৬
সোনারগাঁ(প্রতিনিধ): আপোষহীন নেত্রী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৭ জানুয়ারি শনিবার বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে তিনবারের সাবেক প্রধান মরহুমা বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় মিলাত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জামপুর ইউনিয়ন ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য মো.আমজাদ হোসেন লতিফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,উপজেলা বিএনপির ১নং সহ-সভাপতি ও জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আল মুজাহিদ মল্লিক। প্রধান মেহমান ছিলেন,নারায়ণগঞ্জ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো.খায়রুল ইসলাম সজিব। বিশেষ অতিথি ছিলেন,সোনারগাঁও থানার সাবেক ছাত্রদল নেতা অধ্যাপক মনিরুল ইসলাম,সোনারগাঁ যুবদলের যুগ্ম সাধারণ মো.আশরাফ ভুইঁয়া,জামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.আজহারুল ইসলাম সানোয়ার,বিএনপি নেতা ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো.জাহাঙ্গীর ভুইঁয়া,জামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো.কামরুজ্জামান। এসময় জামপুর ইউনিয়ন তথা নারায়ণগঞ্জ জেলা ও বিএনপির ছাত্রদল,যুবদল,সেচ্ছাসেবকদল কৃষকদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মরহুমা বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনা দোয়া ও তোবারক বিতরণ করা হয়।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.