আজ
|| ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ই সফর, ১৪৪৮ হিজরি
তল্লায় দুস্থ ও সুবিধাবঞ্চিত ছেলে শিশুদের বিনামূল্যে সুন্নাতে খাৎনা কর্মসূচি অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ১৭ জানুয়ারি, ২০২৬
তল্লায় দুস্থ ও সুবিধাবঞ্চিত ছেলে শিশুদের বিনামূল্যে সুন্নাতে খাৎনা দুস্থ ও সুবিধাবঞ্চিত ছেলে শিশুদের কল্যাণে নারায়ণগঞ্জের তল্লা গঞ্জে আলী শাহ্ রোড গোর কমিটির উদ্যোগে বিনামূল্যে সুন্নাতে খৎনা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে গোর কমিটির ১৭তম বার্ষিকী উপলক্ষে গঞ্জে আলী শাহ্ রোড রেললাইন সংলগ্ন এলাকায় এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গোর কমিটির সভাপতি মনির হোসেন সরদার। তিনি বলেন, সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং মানবিক দায়বদ্ধতা থেকেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন গঞ্জে আলী শাহ্ রোড গোর কমিটির যুবকবৃন্দ। অভিভাবক ও স্থানীয় এলাকাবাসীর উপস্থিতিতে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে শিশুদের সুন্নাতে খৎনা সম্পন্ন করা হয়।
এ সময় স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত থেকে এই উদ্যোগকে স্বাগত জানান।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.