আজ
|| ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়েতে ডাকাতির প্রস্তুতিকালে ৭ ডাকাত আটক,এলাকাবাসীর গণধোলাই
প্রকাশের তারিখঃ ১৬ জানুয়ারি, ২০২৬
সোনারগাঁ(প্রতিনিধি): নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের এশিয়ান হাইওয়ে সড়কের সিংলাবো ব্রীজ এলাকায় ডাকাতি প্রস্ততিকালে ৭ ডাকাতকে আটক করে পুলিশ। গতকাল শুক্রবার রাত ৮ টার দিকে সড়কের পাশে একটি জঙ্গলে অবস্থান করে তারা বিভিন্ন যানবাহনে ডাকাতির প্রস্ততি নিচ্ছেল। ডাকাতদের কাছ থেকে দেশীয় অস্ত্র ছোড়া, চাপাতি, লোহার রড ও চাপাতি উদ্ধার করা হয়। আটকের পর স্থানীয়রা ডাকাতদের গণধোলাই দেয়। পরে গণধোলাইয়ের শিকার ডাকাতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাহাড়ায় চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটককৃত ডাকাতরা হলো- মো. আবদুল্লাহ (২২), মিন্টু(২১), হৃদয় (২০), সাগর (২৩), শিপন( ১৮), জাকির হোসেন (২৫) ও জিতেন্দ্র বর্মন(২২)।জানা যায়,এশিয়ান হাইওয়ে সড়কের বিভিন্ন স্থানে প্রতিদিন ডাকাত দল সন্ধ্যা নামার পর থেকে ডাকাত দল বিভিন্ন যাত্রীবাহী যানবাহনে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ল,মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এ ছাড়াও বিদেশ ফেরত যাত্রীদের বহন করা গাড়ি টার্গেট করে ডাকাতরা সর্বস্ব লুট করে। এশিয়ান হাইওয়ে সড়কের বস্তল থেকে গোলাকান্দাইল এলাকা পর্যন্ত ৫ কিলোমিটার সড়কে বিভিন্ন সময়ে ডাকাতদের কবলে পড়ে ব্যবসায়ী, সাধারণ যাত্রী ও প্রবাসীর মূল্যবান জিনিসপত্র খুইয়েছেন। গতকাল শুক্রবার রাত ৮ টার দিকে শিংলাবো ব্রীজ এলাকায় সড়কের পাশে একটি জঙ্গলে ১০-১২ জনের ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছেল। এসময় তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ ওই এলাকায় টহল দেওয়া সময় টর্চ লাইট জঙ্গলের দিকে জ্বালাতে ডাকাতরা দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় তাদের ধাওয়া দিলে এলাকাবাসী ছুটে এসে ৭ ডাকাতকে ধরে গণধোলাই দেয়। এক পর্যায়ে পুলিশ তাদের গাড়িতে করে নিয়ে আসার সময় পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ করে। পুলিশ তাদের আটক করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাহাড়ায় চিকিৎসা করে। স্থানীয়রা জানায়,এশিয়ান হাইওয়ে সড়ক এখন আতংকের সড়ক হয়ে উঠেছে। সন্ধ্যার পর বিভিন্ন সময়ে ডাকাতদের কবলে পড়ে নগদ টাকা,মোবাইল ফোন ও মূল্যবান জিনিসপত্র হারাতে হয়েছে। তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আবদুল হক জানান,দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাতকে আটক করা হয়েছে। বিক্ষুদ্ধ মানুষ তাদের গণধোলাই দিয়েছেন। আটককৃতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। সোনারগাঁ থানার ওসি মো.মহিবুল্লাহ বলেন, এশিয়ান হাইওয়ে সড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৭ ডাকাতকে আটক করা হয়েছে। আজ শনিবার তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.