আজ
|| ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
সোনারগাঁয়ে ডাকাত সর্দার ফারুক ও এক ছিনতাইকারী গ্রেফতার
প্রকাশের তারিখঃ ১৫ জানুয়ারি, ২০২৬
সোনারগাঁ(প্রতিনিধি); নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ডাকাতদের একটি সিএনজি চালিত অটোরিকশায় আগুন দিয়ে ডাকাত সর্দার ও এক ছিনতাইকারীর সদস্যকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। ১৪ জানুয়ারি বুধবার আনুমানিক রাত সাড়ে ১০.৩০ মিঃ এর সময়ে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মৃধাকান্দী এলাকায় মহাসড়কে ঘটনাটি ঘটে।স্থানীয়রা জানান,ডাকাতদল (নারায়ণগঞ্জ-থ ১১-৫২২৩) নাম্বারের একটি সিএনজি দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৃধাকান্দী এলাকায় বিভিন্ন পথচারীদের কাছ থেকে টাকা-পয়সাসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যাচ্ছিল। বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া দিয়ে আটক করা হয়। পরে ডাকাতদের ব্যবহৃত সিএনজি চালিত অটোরিকশায় আগুন ধরিয়ে দেয় উপস্থিত জনতা। সোনারগাঁ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুণ নেভায়।পুলিশ ঘটনাস্থলে গিয়ে রবিন ও ওমর ফারুক ওরফে চাপাতি ফারুক এক ছিনতাইকারী ও ডাকাত সর্দারকে আটক করে থানায় নিয়ে যায়। আটক রবিন উপজেলার কাজিরগাঁও গ্রামের জাকির হোসেনের ছেলে এবং ফারুক চেঙ্গাকান্দি এলাকার হেলাল মিয়ার ছেলে।সোনারগাঁ থানার ওসি মুহিবুল্লাহ জানান,পুলিশ অভিযান চালিয়ে ডাকাত সর্দার ও এক ছিনতাইকারীসহ দুইজনকে আটক করেছে। অন্যদের ধরতে অভিযান চলমান রয়েছে। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিবুল্লাহ আরো ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মেঘনা সেতু থেকে কাঁচপুর সেতু পর্যন্ত পুলিশের জোরদার বাড়ানো হয়েছে
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.