আজ
|| ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
লামায় একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্রসহ ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার করেছেন পুলিশ
প্রকাশের তারিখঃ ১৩ জানুয়ারি, ২০২৬
লামা থানা পুলিশের অভিযানে ০১টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র একনলা বন্দুকসহ ০৫ (পাঁচ) বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ১২ জানুয়ারি গভীর রাতে ওসি মুহাম্মদ শাহাজাহন কামাল এর নেতৃত্বে পুলিশের একটি টিম লামা ইউনিয়নের ১ নং ওয়ার্ড চম্পট মুরুংপাড়ায় এই অভিযান চালায়। এসময় কাইংপা মুরুং (৪৯) এর বসতঘরে (মাচাংঘর) অভিযান পরিচালনা করে কাইংপা মুরুং (৪৯), পিতা-মৃত রাংলাই মুরুং, মাতা-ক্রোংপা মুরুংকে ৫২ ইঞ্চি দৈর্ঘের একটি একনলা বন্দুকসহ গ্রেফতার করেন। ১৩ জানুয়ারি মঙ্গলবার লামা থানা পুলিশ কর্তৃক এক প্রেস রিলিজে এই তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, ধৃত আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে আলীকদম থানায় মামলা ছিলো। মামলা নং-৩, তারিখ-১৫/১০/২০০২ইং, জিআর নং-১৩৮/২০০২, ধারা- ১৯ক, ১৮৭৮ সালের অস্ত্র আইন। এ সংক্রান্তে একটি জিআর পরোয়ানা এবং আলীকদম থানার মামলা নং-৪, তারিখ- ১৫/১০/২০২২ইং, জি আর নং-১৩৯/২০০২, ধারা- ৪(১) আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ সংক্রান্তে ০৫ (পাঁচ) বছরের সশ্রম কারাদন্ড, ৫০০/- টাকা জরিমানা অনাদায়ে আরো ০৬ (ছয়) মাস সশ্রম কারাদন্ডের জিআর সাজা পরোয়ানা মূলতবী ১৮৭৮ এর ১৯ এ ধারা রুজু করা হয়েছে। রহিয়াছে। ধৃত আসামীর বিরুদ্ধে লামা থানায় অস্ত্র আইনে আরো একটি মামলা হয় নং-০৫, তারিখ-১৩/০১/২০২৬ইং। সূত্র জানায়
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.