চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে এক হাজার ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার সন্ধ্যা ৭টার দিকে জীবননগর পৌর শহরের তেঁতুলিয়া গ্রামের পাকা সড়ক থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—জীবননগর উপজেলার খয়েরহুদা গ্রামের হালিমের ছেলে সাগর হোসেন এবং জীবননগর হাসপাতালপাড়ার আজিজুল হকের ছেলে সুমন ইসলাম।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধীন জীবননগর বিওপির হাবিলদার নাসির হোসেনের নেতৃত্বে সীমান্ত পিলার ৬৯/৭-এস থেকে আনুমানিক সাড়ে চার কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাদের কাছ থেকে এক হাজার ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
সোমবার সকালে বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।
আটক দুইজনকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com