আজ
|| ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
খুলনায় সিআইডি কার্যালয়ে আগুন
প্রকাশের তারিখঃ ১২ জানুয়ারি, ২০২৬
খুলনা বিভাগীয় সিআইডি অফিস ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দুপুর দেড়টার দিকে খুলনার শিরোমনি এলাকায় অবস্থিত সিআইডি অফিসের পাঁচতলা ভবনের চতুর্থ তলার রাসায়নিক পরীক্ষকের কক্ষে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ওই কক্ষের এসি এবং কিছু আসবাবপত্র আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে খানজাহান আলী থানা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে।
খানজাহান আলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের খানজাহান আলী থানার ইউনিট ইনচার্জ মাসুদ পারভেজ জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। আমাদের টিম আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। রাসায়নিক পরীক্ষকের কক্ষের এসি, সিসি টিভি ক্যামেরা ও আসববপত্র পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত সাপেক্ষে আমরা বলতে পারবো আগুন লাগার মূল কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ।
সিআইডি খুলনার পুলিশ সুপার মো. রাশিদুল হক বলেন, পাঁচতলা ভবনের চতুর্থ তলায় রাসায়নিক পরীক্ষকের কক্ষে আগুন লাগে। এতে একটি এসি ও কিছু চেয়ার-টেবিল ক্ষতিগ্রস্ত হয়েছে। তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ফায়ার সার্ভিসের সহযোগিতায় ২০ থেকে ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.