পাটকেলঘাটায় জামায়াতের নারী কর্মীদের শারীরিক হেনস্তা ও হয়রানির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা।
প্রকাশের তারিখঃ ১২ জানুয়ারি, ২০২৬
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানাধীন সরুলিয়া ইউনিয়নের ৬ নং যুগীপুকুরিয়া ওয়ার্ডে দাওয়াতি কাজে বাধা প্রদান ও শারীরিক হেনস্তার অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (১২ জানুয়ারি) সকাল বেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারী কর্মীরা স্থানীয় যুগীপুকুরিয়া গ্রামে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করছিলেন। এ সময় বিএনপির নামধারী কিছু ব্যক্তি তাদের কার্যক্রমে বাধা প্রদান করেন এবং ভয়ভীতি প্রদর্শন করেন বলে অভিযোগ করা হয়।
ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী, ওই গ্রামের ফারক মিস্ত্রি ও তরিকুল ইসলাম নামের দুই ব্যক্তি দাওয়াতি কাজ চলাকালে জামায়াতের নারী কর্মীদের বাধা দেন এবং শারীরিকভাবে হেনস্তা করেন। এতে নারী কর্মীরা আতঙ্কিত হয়ে পড়েন এবং এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
ভুক্তভোগীরা জানান, তারা শান্তিপূর্ণভাবে দাওয়াতি কাজ করছিলেন। কোনো ধরনের উসকানি ছাড়াই তাদের ওপর বাধা ও হেনস্তার ঘটনা ঘটে। এ ঘটনায় তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা অভিযোগ অস্বীকার করেন। তবে স্থানীয়ভাবে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তিরা পূর্বে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে এলাকায় আলোচনা রয়েছে।
এদিকে স্থানীয় সচেতন মহল বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করেছেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com