আজ
|| ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
মেঘনায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২
প্রকাশের তারিখঃ ১১ জানুয়ারি, ২০২৬
কুমিল্লার মেঘনা উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার মানিকারচর ইউনিয়নের শিকিরগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তাররা হলেন নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মামরতপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে আফজাল হোসেন (২৮) ও কুমিল্লা জেলার মেঘনা উপজেলার শিকিরগাঁও গ্রামের মৃত সুন্দর আলীর মেয়ে রুনা আক্তার (৩০)।
মেঘনা থানা সূত্র জানায়, মেঘনা সেনা ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করে।
অভিযানে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেট, তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, দুইটি বাটন মোবাইল ও নগদ ৫৩ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে জব্দ করা মালামালসহ গ্রেপ্তারদের মেঘনা থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.