আজ
|| ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ই সফর, ১৪৪৮ হিজরি
ঢাকা জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ৮ জানুয়ারি, ২০২৬
ঢাকা জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ইনচার্জসহ অফিসার ও ফোর্সদের অংশগ্রহণে এ প্যারেড অনুষ্ঠিত হয়।
প্যারেডে ঢাকা জেলার পুলিশ সুপার মিজানুর রহমান সুসজ্জিত অভিবাদন মঞ্চ থেকে সালামি গ্রহণ করেন। এরপর তিনি প্যারেড পরিদর্শন করেন। মাস্টার প্যারেডে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (দোহার সার্কেল) রাকিবুল হাসান ইশান।
প্যারেড চলাকালে অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সদের শারীরিক ফিটনেস, টার্নআউট ও শৃঙ্খলার ভিত্তিতে ‘জিএস (গুড সার্ভিস)’ মার্ক প্রদান করেন পুলিশ সুপার। প্যারেড পরিদর্শন শেষে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং জেলা পুলিশের সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
পরে পুলিশ সুপার রিজার্ভ অফিস, আরআই অফিসসহ পুলিশ লাইন্সের বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) খাইরুল আলম, জেলা পুলিশের সব সার্কেল অফিসার এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.