আজ
|| ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
সাতক্ষীরায় শহীদ শরীফ ওসমান হাদী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট–২০২৬ অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ৮ জানুয়ারি, ২০২৬
মোঃ হাফিজুল ইসলাম , সাতক্ষীরা :
শহীদ শরীফ ওসমান হাদীর স্মরণে “শহীদ শরীফ ওসমান হাদী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট–২০২৬”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে ক্রিকেট লায়ন্স একাডেমি ও বিভিন্ন ছাত্র সংগঠনের উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক ও সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আরেফিন জুয়েল, বিপিএম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুদুর রহমান, পিপিএম।
উদ্বোধনী বক্তব্যে পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল বলেন, “শহীদ শরীফ ওসমান হাদী আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। তিনি আধিপত্যবিরোধী আন্দোলনের অনুপ্রেরণা। জীবন দিয়ে তিনি দেখিয়ে গেছেন কিভাবে দেশ ও সুস্থ সংস্কৃতির জন্য কাজ করতে হয়। এ দেশের মানুষ কখনো শহীদ ওসমান হাদীকে ভুলবে না।”
উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন— বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির সাতক্ষীরা শহর সভাপতি মোঃ আল মামুন, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন সাতক্ষীরা জেলা আহ্বায়ক আরাফাত হোসেন, জাতীয়তাবাদী ছাত্রদল সাতক্ষীরা জেলার সদস্য সচিব শাহিন ইসলাম, ইসলামী ছাত্র-আন্দোলন সাতক্ষীরা জেলা সভাপতি আব্দুল মুকিত, জেলা ছাত্রদলের অর্ঘ্য বিন জুয়েল, ছাত্রশক্তির জেলা আহ্বায়ক হাসিবুল ইসলাম রুমন, আপ বাংলাদেশ সাতক্ষীরা জেলা আহ্বায়ক আক্তারুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
টুর্নামেন্টে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের ক্রিকেট দল অংশগ্রহণ করছে বলে আয়োজক সূত্রে জানা গেছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.