শেরেবাংলা নগর থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জন গ্রেফতার
প্রকাশের তারিখঃ ৮ জানুয়ারি, ২০২৬
রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের শেরেবাংলা নগর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ রিপন (২৫) ২। ইনতেখাম রহমান ইমন (২১) ৩। মোঃ আসিব হোসাইন (২১) ৪। মোঃ আনিছুর রহমান (৩২) ৫। মোঃ জহিরুল ইসলাম (৪৮) ৬। মাহাদী ইসলাম (২২) ৭। মোঃ মাহিন (২০) ৮। মোঃ রাজু মিয়া (২৪) ৯। মোঃ বাপ্পি (৩২) ও ১০। আঁখি (২১)।
শেরেবাংলা নগর থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৭ জানুয়ারি) শেরেবাংলা নগর থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১০ জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করে।
এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com