
মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সাতক্ষীরায় মিলাদ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ জানুয়ারি ) দুপুর ১২টায় সাতক্ষীরা সদর আলিপুর ইউনিয়নের মেসার্স আল হেরা রাইস মিল চত্বরে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনীত ধানের শীষের প্রার্থী সাতক্ষীরা জেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব মো. আব্দুর রউফ।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী,জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী,সাতক্ষীরা জেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক,যুগ্ম-আহবায়ক তাজকিন আহমেদ চিশতী,জেলা বিএনপি সাবেক সমন্বয়ক ও সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ হাবিবুর রহমান হাবিব, সাবেক সহসভাপতি রফিকুল আলম বাবু,জেলা বিএনপির সদস্য প্রভাষক মো. আতাউর রহমান ও এ্যাড. নুরুল ইসলাম,আব্দুল্লাহ সিয়াম, আলিপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি রেজাউল ইসলাম’সহ জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়নসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা ।
দোয়া মাহফিলটি পরিচালনা করেন আলিপুর চেকপোস্টস্থ রাশিদা বেগম আব্দুস সাত্তার মাদ্রাসা কমপ্লেক্সের হাফেজ মাওলানা রফিকুল ইসলাম। তাঁর আবেগঘন কণ্ঠে পরিচালিত মোনাজাতে আল্লাহর দরবারে বিশেষ দোয়া কামনা করা হয়। এ সময় উপস্থিত নেতাকর্মী ও মুসল্লিদের অনেকের চোখ অশ্রুসজল হয়ে ওঠে, সৃষ্টি হয় এক হৃদয়স্পর্শী পরিবেশ।

